, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন




কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২৩, ২০:৫১ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাষ্টের দূর্গা প্রতীমা, আলতাপোল তেইশ মাইল সার্বজনীন দুর্গা মন্দিরের দূর্গা প্রতীমা, মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন পূজা মন্দিরে দূর্গা প্রতীমা, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দিরের দূর্গা প্রতীমা, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন কালী মন্দিরের দূর্গা প্রতীমা সহ বিভিন্ন পূজা মন্দিরের দূর্গা প্রতীমা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা সম্পাদক তহমিনা খাতুন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য অঞ্জন কুন্ডু, ফটো সাংবাদিক রনি হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET