৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কেশবপুর থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী-সহ আটক-২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৩৯ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:-  যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী-সহ ২ জনকে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর-সাগরদাঁড়ী সড়কের বাগদহা ঈদগাহ মোড় নামকস্থান থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত রুস্তম আলী ফকিরের ছেলে মাহাবুর রহমান (৪৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে।
একই অভিযানে পুলিশ উপজেলার ঝিকরা গ্রামের মৃত শের আলীর ছেলে সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর থানা বিএনপির সদস্য আকরাম হোসেন খাঁনকে (৪৮) চিংড়া বাজার থেকে আটক করে। পুলিশ জানায় আকরাম হোসেনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে । ইয়াবা উদ্ধারের ঘটনায় কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET