, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ




কেশবপুর সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২০:৩৩ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় ৮ শত পরিবারের মাঝে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস তার নিজস্ব বাসভবনের সামনে দলীয় নেতৃবৃন্দের উপস্থিততে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৮শ পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর বিএনপিনেতা কুতুব উদ্দীন বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমন, এস এম ফারুক হোসেন, শাকিলুর রহমান সোহান, মেহেদী হাসান সুমন, আজিমুজ্জামান রাসেল, সুজন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET