২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • খাগড়াছড়িতে ধান কাটা ও সংগ্র্রহে স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষককে ইউপিডিএফের সহায়তা




খাগড়াছড়িতে ধান কাটা ও সংগ্র্রহে স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষককে ইউপিডিএফের সহায়তা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৮:১১ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘জনগণের কল্যাণমূলক কাজে আমরা হবো আগুয়ান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে সপ্তাহব্যাপী শীতকালীন ধান কাটা ও সংগ্রহ মৌসুমে কৃষককে স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
ইউপিডিএফ সদস্যরা ভাইবোন ছড়া ও পেরাছড়া ইউনিয়নে কায়িক শ্রম দিয়ে ধান কাটা ও সংগ্রহে অংশগ্রহণ করেন। এতে বেশ কয়েকজন গরীব ও অস্বচ্ছল কৃষক উপকৃত হয়েছেন বলে জানান ইউপিডিএফ।
পেরাছড়া ও ভাইবোন ছড়া এলাকায় পৃথকভাবে ধান কাটা ও সংগ্রহে কৃষককে সহায়তা প্রদান কর্মসুচির উদ্বোধন করেন ইউপিডিএফ খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক সুকীরণ চাকমা ও খাগড়াছড়ি উপজেলা সংগঠক প্রকাশ চাকমা। তারা বলেন, ‘ইউপিডিএফ হলো জনগণের পার্টি। একমাত্র এই পার্টিই সুখে দুঃখে ও সংগ্রামে জনগণের পাশে রয়েছে। যেখানে অন্য পার্টিগুলো এবং বিশেষত তথাকথিত জাতীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, জনগণের ঘাড় ভেঙে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করছে, সেখানে একমাত্র ইউপিডিএফের নেতা কর্মীরাই নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণ ও মুক্তির জন্য সকল ধরনের দমনপীড়ন মোকাবিলা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শাসকগোষ্ঠী মনে করে ইউপিডিএফকে ধ্বংস করা গেলে তবেই পুরো জুম্ম জাতিকে ধ্বংস করা যাবে। সেজন্য তারা ইউপিডিএফকে শেষ করে দেয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু ইউপিডিএফ হলো জনগণেরই পার্টি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রক্রিয়ায় জন্ম নেয়া ও দীর্ঘ লড়াই সংগ্রামে পোড় খাওয়া আমাদের এই পার্টির শেকড় বহু গভীরে প্রথিত। তাই এই পার্টিকে কোন দিন ধ্বংস করা যাবে না।শাসকরা যতই অত্যাচার নিপীড়ন চালাক, তাদেরকে যতই শক্তিশালী মনে হোক, তারা কিন্তু অত্যন্ত দুর্বল, কারণ তারা অন্যায়কারী। তাই তাদের ষড়যন্ত্র কোনদিন সফল হবে না।অতীতের মতো ভবিষ্যতেও ইউপিডিএফের ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ সংগ্র্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান ।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET