স্বতস্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাস্তবায়ন, সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেড, সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন, শিক্ষা বিভাগকে নন ভেকেশন ডিপার্টমেন্ট ঘোষনা, বিএড স্কেল পূর্ণবহাল ও আত্তীকরণ বিধি সংশোধনসহ ৭দফা দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বা.স.মা.শি.স) খাগড়াছড়ি জেলা কমিটি।সোমাবার (৯ই মার্চ) সকালের দিকে জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্টিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বা.স.মা.শি.স এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সরকারী উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, সাধারণ সম্পাদক চম্পানন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী (আদনান), চট্রগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য প্রিয়বসু ত্রিপুরা প্রমূখ।
এসময় বক্তাগন ২০৪১সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকারের গ্রহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এর দাবী জানান।









