১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খানজাহান আলী মিশনের কার্য নির্বাহী কমিটি অনুমোদন।




খানজাহান আলী মিশনের কার্য নির্বাহী কমিটি অনুমোদন।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৯ ২০২৬, ২৩:০২ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘খানজাহান আলী মিশন’-এর ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা কার্যালয়, বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটির মেয়াদ ২৫ জুন ২০২৫ থেকে ২৪ জুন ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

অনুমোদিত কমিটিতে ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে সভাপতি এবং সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যান্য পদে খানজাহান আলী মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ সহ-সভাপতি,  ষাট গম্বুজ বায়তুশ শরফ এতিমখানার সুপারেনটেন্ড হাফেজ মাওলানা মো. এনামুল হক কোষাধ্যক্ষ এবং শেখ মাইজুর আলম (বাবলা), হাওলাদার মাহমুদ আলী ও মো. জাহাঙ্গীর হোসেন কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সমাজসেবা অধিদফতরের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে সংগঠন পরিচালনা করতে হবে। পাশাপাশি নিয়মিত বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট দাখিল, নিবন্ধন কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে কমিটি নির্বাচন এবং অনুমোদিত গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের সূত্র জানায়, সংগঠনের আবেদন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET