সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। গভীর রাতে তাহাজ্জুতের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে মোনাজাতের বিষয়ে তিনি তার অনুভূতি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আলেম-ওলামাদের থেকে শুনেছেন গভীর রাতে আন্তরিক মন নিয়ে দোয়া করলে মহান আল্লাহ তা কবুল করেন। সেই বিশ্বাস থেকেই তিনি তার “গণতন্ত্রের মা” বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য হাত তুলে প্রার্থনা করেছেন।

Oplus_131072
তিনি জানান, ১৯৮৩ সাল থেকে বেগম জিয়া তাকে মাতৃসুলভ স্নেহ দিয়ে এসেছেন। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে ১৯৯২ সালে তাকে হজ টিমে পাঠান। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য করেন।
পোস্টে সাইদুর রহমান বাচ্চু লিখেন,
হে মহান আল্লাহ, সারাদেশের মানুষ যাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বলে ডাকে, তুমি তাকে সুস্থ করে দাও। যদি তুমি আমার মাকে সুস্থ করো, আমি তার সুস্থতার নিয়তে জানের বদলে যানের খাসি সাদকা দেবো ইনশাআল্লাহ।
তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ আজ মহান আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছে এবং সকলের দোয়া যেন কবুল হয় এই কামনাই তার।










