গত ২৩/১২/১৯ তারিখ আনুমানিক ২০.৫০ ঘটিকার সময় মেজর এএম আশরাফুল ইসলাম, পিপিএম এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন ০৩ নং ওয়ার্ড ডিসি রোড সংলগ্ন অটোরিক্সা গ্যারেজের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন ০৩ নং ওয়ার্ড ডিসি রোড সংলগ্ন অটোরিক্সা গ্যারেজের সামনে পৌছালে কতিপয় ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও পূর্বক আসামী ১। মোঃ জুয়েল শেখ (২৭), পিতা-মৃত-রিয়াজ উদ্দিন শেখ, সাং-০৩ নং ওয়ার্ড কুলিবাগান, থানা-দৌলতপুর, কেএমপি, খুলনা ২। শেখ আরিফ হোসেন (২৩), পিতা-মোঃ মফিজুর রহমান, সাং-পাংখারচর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশীকালে ১১৭(একশত সতের) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন, ০৭টি সীমকার্ড, ০১টি মেমোরীকার্ড ও নগদ ১২,৪০৪/-(বার হাজার চারশত চার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় তারা একে অপরের যোগসাজসে দীর্ঘদিন যাবত কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উল্লেখ্য যে, আসামী মোঃ জুয়েল শেখ এর বিরুদ্ধে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় জিআর-২৩১/১৮ গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে বলে জানায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কেএমপি, খুলনা দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









