, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনার রূপসায় মাহেদ্রর সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী পুলিশ কনস্টেবল নিহত




খুলনার রূপসায় মাহেদ্রর সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী পুলিশ কনস্টেবল নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৯, ১৩:৩২ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  খুলনার রূপসা উপজেলায় মাহেদ্রর সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন। উপজেলার দেবীপুর এলাকার রূপসা-বাগেরহাট পুরানো সড়কের সোমবার (১১নভেম্বর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে।তিনি ফকিরহাট থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।এ ঘটনায় আহত মাহেন্দ্রযাত্রীর হিলেন- বটিয়ঘাটার জলমার আমজাদ খাঁ।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নজরুল রূপসা থেকে মোটর সাইকেলে করে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন।পথে রূপসার দিকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET