১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় নৌকা মাথায় ব্যতিক্রমী প্রচারণায় সোনা মিয়া




খুলনায় নৌকা মাথায় ব্যতিক্রমী প্রচারণায় সোনা মিয়া

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১১:৩১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাথায় সাজোয়া পাল তোলা নৌকা। পালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পরনে লাল-সবুজের কাতোয়া আর লুঙ্গি। বুকে সোনালী রঙের নৌকার ব্যাজ। হাতে ঝুনঝুনি লাগানো নৌকার বৈঠা। কপালে সবুজ কাপড়ে মোড়ানো, দেখতে অনেকটা পাগড়ির মতোই। মাথা থেকে বুক পর্যন্ত নামানো। সেই সবুজ কাপড়ে লেখা শেখ হাসিনার জন্য দক্ষিণাঞ্চল ধন্য। মাজায় বেল্ট আর লাল ও সাদা রঙের দু’টি ক্যাপ। এমনই সাজে খুলনা জেলা ও মহানগর আ’লীগের সম্মেলনে সেঁজে এসেছেন দলটির ভক্ত সোনা মিয়া। তিনি দলীয় কোন পদে না থাকলেও দলের প্রতি তার অফুরন্ত ভালোবাসা। আ’লীগের যেকোনো সভা-সমাবেশ, মিছিল আর সম্মেলন এলেই দলের টানে মাইলের পর মাইল পাড়ি দিয়ে ছুটে আসেন আ’লীগের এই সমর্থক। আ’লীগ ভক্ত সোনা মিয়া দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকার বাসিন্দা। তিনি আ’লীগকে মনে প্রাণে ভালোবাসেন। দলের কোন পদে নেই, শুধুই সমর্থক। শুধুমাত্র দলকে ভালোবেসে আ’লীগের সভা-সমাবেশ, মিছিল আর সম্মেলন হলেই ছুটে আসেন এই সাজে। তার এই ব্যতিক্রমধর্মী সাজে মুগ্ধ সম্মেলনে আগত আ’লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাকে দেখতে আর তার সাথে সেলফি তুলতে এগিয়ে আসেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। অনেকেই সেলফি তুলে তার সাথে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে চলে যান। এতে তার আনন্দ।

গতকাল মঙ্গলবার জেলা ও মহানগর আ’লীগের সম্মেলনে খুলনা সার্কিট হাউজ ময়দানের পার্শ্ববর্তী সড়কে এ প্রতিবেদকের সাথে কথা হয় সোনা মিয়ার। তিনি বলেন, ছোট বেলায় বুঝতে শেখার পর থেকেই আ’লীগকে ভালোবাসি। দলের সবধরনের মিছিল, মিটিংয়ে একই সাজে ছুটে যায়। আজ সম্মেলন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ ও স্থানীয় নেতারা এসেছেন। নেতা-কর্মীদের পদচারণায় আনন্দমুখর হয়ে উঠেছে সম্মেলনস্থল। আমার এই সাজ তাদেরকে দলের প্রতি মমতাবোধ আরো বাড়িয়ে দিচ্ছে এটাই আমার ধারণা। দলকে ভালোবাসি কোন পদ-পদবীর জন্য নয়। শুধুমাত্র সমর্থক থেকেও পাগলের মতো দলকে ভালোবাসা যায়। স্থানীয় নেতারা পদ দিতে চেয়েছেন। আমি বলেছি পদ নয়, বরং সমর্থক বা কর্মী হিসেবেই থাকতে চায়। সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন হলে এই সাজে সেজে ছুটে চলে যায়। এতেই আমার আনন্দ।
সম্মেলনস্থলে শুধু সোনা মিয়া একাই নয়, সাথে ছিলেন তার দুই বন্ধু। হ্যান্ড মাইক হাতে মাহাবুবুর রহমান এবং লাল-সবুজ পোশাকে মোক্তার মোল্ল্যা। তাদেরও কোন দলীয় পদ-পদবী নেই। মাহাবুবুর রহমানের কাঁধে হ্যান্ড মাইক আর ব্যাটারী। মাইকে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ আর পদ্মাসেতু নিয়ে গান। আর মোক্তার মোল্ল্যা বুকে নৌকার ব্যাজ লাগিয়ে লাল-সবুজের পোশাকে রয়েছেন তাদের সাথে।
আ’লীগের সম্মেলনস্থলে সোনা মিয়া, মাহাবুবুর রহমান আর মোক্তার মোল্লার মতোই দলের টানে পাইকগাছা গড়ইখালী ইউনিয়ন থেকে ছুটে এসেছেন ৬৯ বছর বয়সী আব্দুল খালেক। তিনিও আ’লীগের সমর্থক। মাথায় নৌকা নিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনের প্রধান ফটকের সামনে দেখা যায় একটি মোটরসাইকেলের চারপাশে সোলা দিয়ে তৈরি একটি নৌকা নিয়ে প্রচারণা চালাচ্ছেন দলের আরেক সমর্থক। সম্মেলন মঞ্চে যেমন জমকালো আয়োজন ছিলো। আর সম্মেলনের মাঠে ও সড়কে এমন দল ভক্তদের প্রচারণাও ছিলো চোখে পড়ার মতোই। শুধুমাত্র দলকে ভালোবেসেই তাদের এই ব্যতিক্রমধর্মী প্রচারণা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET