২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় পাটকলে উৎপাদন বন্ধ, ধর্মঘটে শ্রমিকরা




খুলনায় পাটকলে উৎপাদন বন্ধ, ধর্মঘটে শ্রমিকরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৬:৩৩ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৯টি পাটকলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বুধবার ভোর ৬টা পর্যন্ত মিলের চলবে। সকাল থেকে পাটকলের উৎপাদন বন্ধ রেখে রাজপথে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় দফায় দফায় মিছিল ও মিল গেটের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালানো হয়। খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন জানান, পাটকল শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মজুরী ও বেতন না পেয়ে সংসার চালাতে পারছে না তারা। খুলনা অঞ্চলের ৯টি পাটকলের প্রায় ৩০ হাজার শ্রমিকের ৯ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এছাড়া সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর ২ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। বার বার আশ্বাস দেওয়ার পরও বিজেএমসি পাটকল শ্রমিকদের মজুরি কমিশন কার্যকর করেনি। ফলে বাধ্য হয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে ধর্মঘট চলাকালে পৃথক পৃথক ভাবে মিল গেটে সমাবেশে অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএ”র সাধারন সম্পাদক ইব্রাহীম শেখ সহ সিবিএ-নন সিবিএ নেতারা। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET