১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় সিমেন্টের কাঁচামালসহ কার্গো ডুবি




খুলনায় সিমেন্টের কাঁচামালসহ কার্গো ডুবি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০১৮, ১৮:৩২ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- খুলনায় রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিলো। দুপুর সোয়া ২টার দিকে হঠ্যাৎ বিকট শব্দে তলা ফেটে এ কার্গো জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল ৩টা ২০মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিলো বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাকে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

এদিকে জাহাজ ডুবির ঘটনা শুনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রূপসা নদীতে জাহাজ ডুবির ঘটনা শুনেছি। জাহাজে কি ছিলো তা এখনও জানতে পারিনি।

তবে জাহাজটিতে এক হাজার ৩৫ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল ছিলো বলে জানিয়েছেন উদ্ধার কাজে আসা কোস্টগার্ডের এক সদস্য।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET