১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনা সিটিতে ১৩ মে থেকে বিজিবি মোতায়েন




খুলনা সিটিতে ১৩ মে থেকে বিজিবি মোতায়েন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০১৮, ২১:৪৩ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের দিকে দেশবাসীসহ সারাবিশ্ব তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘খুলনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ১৩ মে থেকে সিটিতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আর প্রতিটি কেন্দ্রে ২২-২৪ জন নিরাপত্তা কর্মী ১২টি আমর্সসহ মোতায়েন থাকবে। এর বাইরেও থাকবে র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম।’

রবিবার (২৯ এপ্রিল) সকালে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০১৮ এর বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন পিছপা হবে না। বিশাল একটি যজ্ঞ নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে, এই যজ্ঞে সবার সহযোগিতা করা উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেসিসি নির্বাচনে একটি ওয়ার্ডে বা কিছু সংখ্যক কেন্দ্রে ইবিএম পদ্ধতি ব্যবহার করা হবে।’

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, বিজিবির সেক্টর কমান্ডার তৌহিদুল ইসলাম, র‌্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যাসহ অনেকে।

সভায় জানানো হয়, আগামী ১৫ মে কেসিসি নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল থাকবে। ইতোমধ্যে নির্বাচন আচরণ বিধিমালা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে প্রতি ৩টি ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন, যার নেতৃত্বে পুলিশ সদস্যরাও রয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET