১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গভীর রাতে স্টেশনে শীতার্তদের পাশে সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু




গভীর রাতে স্টেশনে শীতার্তদের পাশে সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৫, ০০:১১ | 649 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তীব্র শীতে কাঁপছে দেশ। উত্তরের জেলা সিরাজগঞ্জে হাড়কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল মানুষ। এমন এক মানবিক সংকটে শ‌নিবার দিবাগত মাঝরাতে পরম মমতা নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সময় তখন ঘড়ির কাঁটায় রাত ১২। চারদিকে কুয়াশার চাদর আর হাড়কাঁপানো হিমেল হাওয়া। সিরাজগঞ্জ বাজার স্টেশনের প্ল্যাটফর্ম ও আশেপাশের অন্ধকার কোণে যখন জবুথবু হয়ে শুয়ে ছিলেন শয়ে শয়ে ছিন্নমূল মানুষ, ঠিক তখনই উষ্ণতার পরশ নিয়ে সেখানে হাজির হন বিএন‌পির একদল নেতা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় উন্নত মানের কম্বল। হঠাৎ এই মাঝরাতে মাথার ওপর উষ্ণ কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্টেশনের সেই সব মানুষ, যাদের জন্য একটি গরম কাপড় ছিল স্বপ্নের মতো।

সাঈদুর রহমান বাচ্চু ব‌লেন, এই তীব্র শীতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। বিশেষ করে যারা স্টেশনে থাকে, তাদের দেখার কেউ নেই। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সাধ্যমতো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।

পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু। বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET