, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধার তুলসীঘাটে ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান




গাইবান্ধার তুলসীঘাটে ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ২০:৫৭ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘মুজিববর্ষের অঙ্গীকার-সাহিত্য হোক হৃদয়ের অলঙ্কার’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাটে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমল সরকার সাহিত্য পরিষদ এই বইমেলা ও অনুষ্ঠানের আয়োজন করেছে। বইমেলায় ১৪টি স্টল স্থান পাবে। এরমধ্যে একটি স্টলে শুধু বিমল সরকারের বই স্থান পাবে। মেলা মঞ্চে প্রতিদিন আলোচনা, কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, লোকগান ও ছড়াগান, নাটিকা, দেশের গান, নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হবে। এছাড়াও মেলা প্রাঙ্গণে বিমল সরকারের ৫ম ও ৬ষ্ঠ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবে বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজক কমিটির পক্ষ থেকে মামুন উর রশিদ রাসেল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তুলসীঘাটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৭ মার্চ বিকাল ৩টায় তিনদিনব্যাপী বই মেলা শুরু হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সগীর আনোয়ার ও কবি সরোজ দেব। অনুষ্ঠানে বিমল সরকারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সাহিত্যিক-কবি গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। এছাড়া বইমেলা উপলক্ষে জেলার গুণী কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হবে। মেলার দ্বিতীয়দিনে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনছুর আলীর সরকারের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম ও বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজা এবং তৃতীয় দিনে তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের কুমুদরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন কবি সরোজ দেব ও বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক সমীর কুমার সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য পরিষদের যুগ্ম আহবায়ক শাহ মো. আবু আউয়াল রিজু, যুগ্ম সদস্য সচিব মো. শামীম সরকার, সদস্য সচিব শিমুল কর সদস্য মো. হযরত বেলাল, নয়ন রায়, আরমান হাসান নাহিদ, মো. জাহিদ হাসান, মো. তাহের হাসান তুহিন, রাদিয়া তামান্না ও কনক সরকার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET