, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের র‌্যালী-সমাবেশ




গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের র‌্যালী-সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ২০:০১ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা সরকারি কলেজে র‌্যালী ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজ ক্যা¤পাসে একটি র‌্যালী বের করে সংগঠনটি।
শনিবার (২৩ অক্টোবর) সকালে র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে তাহের চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাছুদা আক্তার, কামরুল হাসান, আশরাফুল ইসলাম মিলন ও রোমানা আকতার প্রমুখ।
বক্তারা করোনাকালীন সকল শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, লাইব্রেরী সেমিনারে পর্যাপ্ত বই সরবরাহ, সারা বছর ক্লাস চালু, কলেজ হোস্টেল চালু, মাঠ ভরাট, পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ, পর্যাপ্ত কমন রুম ও বসার স্থান নির্মাণের দাবী জানান। এছাড়া কুমিল্লাসহ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারেরও দাবী জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET