২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গাজীপুরে কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২৪, ১৯:৩৬ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ই সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার ইকবাল হোসেন (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার হাসেন আলীর ছেলে এবং একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহ হয়। এ সময় অন্য আসামিদের সঙ্গে ইকবাল হোসেন কারাগারের ভেতরের জিআই পাইপ দিয়ে তৈরী বৈদ্যুতিক পিলার ভেঙ্গে তা দিয়ে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীরে টপকে পালিয়ে যায়।

এ ঘটনার পর কারাগারটির জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। ওই আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET