, , ,

শিরোনামঃ-




গাজীপুরে জন্মদিনের দাওয়াত দিয়ে কিশোরীকে গণধর্ষন, চার ধর্ষক গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৬:৫৮ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে এক কিশোর স্কুল ছাত্রীকে জন্মদিনের দাওয়াতের কথা বলে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষনের অভিযোগে প্রধান আসামীসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকা থেকে আসামী শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডর লে: কর্ণেল আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নৈয়পুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার উজান চন্দ্রপাড়া গ্রামেরলিটন মিয়ার ছেলে ইমরান হাসান সূজন (১৯), ত্রিশাল উপজেলার গোলাভিটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আহসান ওরফে হাসান (১৬) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের সাবাজ উদ্দিন মোল্লার ছেলে শরীফ উদ্দিন মোল্লা (২০)। তারা শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় পরিবারের সাথে থাকতো।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডর লে: কর্ণেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীপুরের চাঞ্চল্যকর পালাক্রমে কিশোরী ধর্ষনের আসামী গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী শরীফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য আসামীদের ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গত ১৬ জানুয়ারী আসামীরা জন্ম দিনের কথা বলে ভিকটিমকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে কেক কেটে সবাই আনন্দ-উল্লাস করে। এক পর্যায়ে তারা এনার্জি ড্রিংকের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে জোর কের পান করায়। এত সে অজ্ঞান হয়ে পড়লে বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভিতর নিয়ে হাত-পা, মুখ, মন্ডল বেঁধে চার বন্ধু মিলে পালক্রমে ধর্ষন করে। এসময় তাদের অপর বন্ধু ইমরান হাসান সূজন তার মুঠোফোনে ধর্ষনের ঘটনা ভিডিও ধারণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET