, , ,

শিরোনামঃ-




গাজীপুরে নদীর তীরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২২, ২২:৫৫ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর নতুন বাজারের পাশে বানার নদের তীরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের খবর দেয় ।
স্থানীয়রা জানান, বানার নদের তীরে শ্রীপুর অংশে পানিতে ডুবে থাকা গাছের ডালপালায় আটকে আছে একটি মরদেহ। উপুড় হয়ে পানিতে  ভাসছে মরদেহটি । পোশাক দেখে স্থানীয়রা এটি কোনো নারীর মরদেহ বলে ধারণা করছেন। বাদামি স্যালোয়ার, হলুদ কামিজ ও মাথায় সাদা ওড়না পরিহিত মরদেহটি দেখতে নদীর তীরে প্রচুর মানুষ ভিড় করেন। তবে কেউ মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলটি কাপাসিয়া এলাকায়। সেখানে পুলিশ যাচ্ছে।
কাপাসিয়া থানায় ডিউটি অফিসার দায়িত্বরত পুলিশের এসআই হাবিবুল্লাহ  জানান, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET