, , ,

শিরোনামঃ-




গাজীপুরে বসতবাড়িতে অগ্নিকান্ড

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৪ ২০২২, ১৯:০৫ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার ফজলুল হকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফজলুল হক বলেন, সকালে হঠাৎ করে বাড়িতে আগুন লাগে, দ্রুত ফায়ার সার্ভিসে সংবাদ দেই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পরবর্তী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে বাড়ির সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।

শ্রীপুর ফায়ার ষ্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET