, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত




গুইমারাতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২৪, ২০:০২ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

৯ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয়  পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,শ্রদ্ধা নিবেদন, মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন  কক্ষে আলোচনা  অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গুইমারা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতার।

উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাছিনা আক্তার,উপজেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আঃ ছালাম,সাধারণ সম্পাদক আবু জাফর স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এবছর বেগম রোকেয়া দিবস উপলক্ষে একজন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে গুইমারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET