২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে এলভিএমএফ ফোরাম ও ইয়ুথ ফোরামের কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত




গুইমারাতে এলভিএমএফ ফোরাম ও ইয়ুথ ফোরামের কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৫, ২০:৪৮ | 650 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতকরণ, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং জাতি-ধর্ম-সংস্কৃতিভেদে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষ্যে ইউএনডিপি’র সহযোগিতায় এলভিএমএফ (LVMF) গুইমারা উপজেলা কমিটি ও ইয়ুথ ফোরামের কোয়ার্টারলি (ত্রৈমাসিক) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে গুইমারা কলেজিয়েট স্কুলের হলরুমে ইউএনডিপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, এলভিএমএফ ফোরামের নেতা ও গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
সভা শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, এলভিএমএফের সদস্য মৌজা প্রধান ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, অক্ষরমনি চাকমা, কংজরী মারমা এবং ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যচিন মারমা,সহ গুইমারা উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আগামী ২০২৬ সালে স্থানীয় পর্যায়ে মধ্যস্থতা ফোরাম ও ইয়ুথ ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়। পাশাপাশি কমিটির অনুপস্থিত সদস্যদের পরিবর্তে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে কমিটিকে পুনর্গঠনের দাবি জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET