খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,শপথ পাঠ, আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১২ আগস্ট)দুপুর ১২ অনুষ্ঠিত র্যালি,শপথ পাঠ,আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও যুব সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
Please follow and like us:








