৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত




গুইমারাতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৪, ০০:১০ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারাতে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড় তথ্য অফিসের আয়োজনে,সোমবার(২৫ নভেম্বর) সকালে গুইমারা সরকারি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন।প্রধান অতিথি ছিলেন,গনযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা আক্তার।স্বাগত বক্তব্য রাখেন,রামগড় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌগিদ।উপস্থিত ছিলেন,গুইমারা সরকারি কলেজের প্রভাষক এবং গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ প্রমুখ।এছাড়া কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি।৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে।তরুণরাই আগামীর দিক নির্দেশক।গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না,তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে।তাঁরা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ।অপার এ সম্ভাবনাকে কাছে লাগিয়ে এগিয়ে যেতে হবে।গুণগতমানের গভেষণা নির্ভর,প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহনের মাধ্যমে তরুণ্যকে সমৃদ্ধ হতে হবে।সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।সততা,দায়িত্বশীলতা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারুণ্য আমাদের দেশকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কাংখিত গন্তব্যে নিয়ে যাবে।জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন আর বৈষম্য তৈরি না হয়,সেই লক্ষে  তারুণ্যনির্ভর উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সকল তরুণ্যদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET