৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান




গুইমারায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৬, ১৯:২৬ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শকে ধারণ করে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় গুইমারার কাশেম মার্কেটে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের আওয়ামীলীগসহ বিভিন্ন দল থেকে বাঙালি ও উপজাতীয় সম্প্রদায়ের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদানকারীরা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল এবং নানা অপকর্মে জড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হতো। বিএনপিতে যোগদানের মাধ্যমে তারা সৎ ও ইতিবাচক রাজনীতির সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবাগত সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির মনোনীত একমাত্র প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া-কে বিজয়ী করার আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET