খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গুইমারা উপজেলার ডিপি পাড়ায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না। এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী।
মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ৪৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম এই এলাকায় চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন, স্থানীয় বাসিন্দারা।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, খাগড়াছড়ি জেলার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ—
ডা. শহীদ তালুকদার, ডা. জয়া চাকমা, ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. রিপল বাপ্পী চাকমা, ডা. এিলোক চাকমা, ডা. মিউচিং মহাজন, ডা. মহিমা বড়ুয়া, ডা. বিশ্ব জ্যোতি চাকমা ও ডা. ওপেন চাকমা।
এছাড়া গুইমারা উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ১০২ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান, আয়োজকরা।
Please follow and like us:









