৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় ছাত্রদলের মতবিনিময় ও নতুন সদস্য যোগদান সভা অনুষ্ঠিত




গুইমারায় ছাত্রদলের মতবিনিময় ও নতুন সদস্য যোগদান সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৫, ০৫:৩৯ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় গুইমারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আল মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক মিন্টু এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বেদারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফল চাকমা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী উক্যনু মারমা।
সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামীর আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET