, , ,

শিরোনামঃ-




গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫  উদ্বোধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৫, ১৯:৩৯ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারাতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে,
র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তার। গুইমারা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ,  গুইমারা উপজেলা মৎস্যজীবী দল ও গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ নুর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের  বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবীরা।
 বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং টেকসই মাছ চাষের উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে বর্তমানে একাধিক জনবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।মৎস্যজীবী সমাজের ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুইমারা উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET