৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় নতুন ইউএনও মিশকাতুল তামান্না—উন্নয়নের নতুন দিগন্তে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা




গুইমারায় নতুন ইউএনও মিশকাতুল তামান্না—উন্নয়নের নতুন দিগন্তে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২৫, ০৪:০২ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলায় নতুন উদ্যমে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল তামান্না। দায়িত্বভার গ্রহণের কয়েক দিনের মধ্যেই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা ও জনসেবার মানোন্নয়নকে এগিয়ে নিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাংবাদিকদের উদ্দেশে ইউএনও বলেন,
নতুন জায়গায় দায়িত্ব পালন সবসময়ই চ্যালেঞ্জিং। তবে উন্নয়নের লক্ষ্যে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিক সমাজের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন,সাংবাদিকরা জাতির আয়না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে সত্য তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে এবং প্রশাসনের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক করে তোলে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে ইউএনও মিশকাতুল তামান্না বলেন,
পক্ষপাতহীন ও তথ্যভিত্তিক সংবাদ মানুষের মাঝে আস্থা সৃষ্টি করে। গণতন্ত্র ও সুস্থ সমাজব্যবস্থা টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলার সমস্যা, অনিয়ম বা অবহেলিত মানুষের কথা সাংবাদিকরা তুলে ধরলে প্রশাসন তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
উপজেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে, সাংবাদিকদের সহযোগিতা পেলে গুইমারা আরও দ্রুত এগিয়ে যাবে—যোগ করেন ইউএনও।
সাংবাদিকরা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হয়, স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং মানুষের দুঃখ–দুর্দশা লাঘব হয়।
৩০ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কায্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়
সভায় উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফুরকানুল হক সাকিব, সদস্য আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, আবুল বাশার, রুবেল হোসেন প্রমুখ।
সাক্ষাৎ শেষে ইউএনও মিসকাতুন তামান্না সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপ করেন, এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ, সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET