, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত




গুইমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৫, ১৮:২৯ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস  অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সোলেমান এর সঞ্চালনায় এবং গুইমারা উপজেলা কৃষি অফিসার ওঁঙ্কার বিশ্বাসের সভাপতিত্বে
শনিবার সকাল ১১:০০ টায় গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত  পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম।
 বক্তব্য প্রদান করেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  তোফায়েল আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অমূল্য কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, রেঞ্জ কর্মকর্তা মহসিন আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আমানউল্লাহ খান, উপজেলা খাদ্য কর্মকর্তা আতাউল গণি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কৃষিতে আমরা অনেক উন্নতি ও সাফল্য অর্জন করেছি। এ সাফল্যের পেছনের মূল কারিগর হচ্ছে কৃষক। নিরাপদ কৃষি পন্য উৎপাদনে কৃষকদের সহায়তায় সরকার বিনামূল্যে উন্নত প্রযুক্তি, কৃষি উপকরণ, প্রশিক্ষণ, বীজ,সারসহ নানান ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ, সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান করছে। আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে নিজেদের চাহিদা পূরণ করে উন্নত বিশ্বে  কৃষিপন্য রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ।পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এই বিষয়ে কাজ করে আসছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
এতে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপসহকারী কৃষি কর্মকর্তা, গুইমারা উপজেলার হ্যাডম্যান, কার্বারী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET