৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গুইমারায় প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২৫, ১৮:২৭ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী এবং বোরো হাইব্রিড ধান চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রমনী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূইয়া, সোলেমানসহ স্থানীয় সাংবাদিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চলতি অর্থবছরে গুইমারা উপজেলায় ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা আশানুরূপ ফলন পাবেন বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি কোনো সমস্যায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET