গুইমারা উপজেলায় স্বাস্থ্যসেবা ও জরুরি সেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন দ্রুত স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৩নভেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের প্রতিনিধি ও জেলা সিভিল সার্জনের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গুইমারার ক্রমবর্ধমান জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই দুটি প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনীয়তা কথা তুলে ধরা হয়। তারা বলেন, বর্তমানে গুইমারার জনগণকে প্রাথমিক চিকিৎসা ও অগ্নিনির্বাপণ সেবার জন্য দূরবর্তী স্থানে যেতে হয়, যা সময়মতো সেবা পাওয়ার পথে বড় বাধা।
এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর করার আশ্বাস দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রধান উদ্যোক্তা মোঃ ইউসুফ স্যার, এম এ আফসার, বাবলু মাস্টার, আলাউদ্দিন আরিফ, আরমান হোসেন, আবুল বাশার, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম বাবুল, মুহাম্মদ আব্দুল আলী, রাসেল আহমেদ, সালমান হোসেন, ও নূর ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:










