বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্য কে নিয়ে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(০১মার্চ)সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনাসভা,পুরস্কার বিতরণী ও বীমা সস্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও বীমা সস্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শণীতে উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাচাথোয়াই মগ,গুইমারা সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন,বিভাগীয় কর্মকর্তা,ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্থানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন সরকার। এছাড়া বীমা খাতকে জনগনের সেবায় আরো গতিশীল করতে একযোগে কাজ করার আহবান জানানো হয়।









