১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন




গুইমারা উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০১:৪২ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে, উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি,গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিশেষ সভায় এ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। গঠন কার্যক্রম পরিচালনা করেন,গুইমারা উপজেলার বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর ঐশ্বিক ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না।

সভায় জানানো হয়, প্রকল্পটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (BERCR) কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি চলমান উন্নয়ন উদ্যোগ, যা খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
দীঘিনালা উপজেলার বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর মহেশ্বর ত্রিপুরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নাকে সভাপতি এবং জালিয়াপাড়া বনরেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট, গুইমারা উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি,গঠন করা হয়।

এই কমিটি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET