, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী মাস্টার’র জানাজা সম্পন্ন




গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী মাস্টার’র জানাজা সম্পন্ন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ১৮:৫৮ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুন্নবী মাস্টার এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: ওসমান গণি ।

রবিবার(২১আগষ্ট)গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্যা মানুষের উপস্থিতিতে নুরুন্নবী মাস্টার’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কর্মসংস্থা বিষয়ক সহ সম্পাদক সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফসার উপস্থিত ছিলেন। এছাড়াও গুইমারা, মানিকছড়ি, মাটিরাঙ্গার, রামগড়  লক্ষীছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালাসহ ৯টি থানার দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। দাফন শেষে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া মৃত নুরুন্নবী মাস্টারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মো: নুরুন্নবী মাস্টারের মৃত্যুর সংবাদ শুনে সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মৃতব্যক্তির পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করে শান্তনা দেন।
জানা যায়, খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তার দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান। জানাজা শেষে গুইমারা দাখিল মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET