রাস্তা দখল করে টিন দিয়ে বেড়া,আবার নিজের খেয়াল খুশিমতো বাড়ী ণির্মানের
কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম হয়ে উঠেছে গুইমারা উপজেলার
দার্জিলিং টিলার রাস্তা দিয়ে যাতায়াতকারী জনগনের।ঘটছে নানা দুর্ঘটনাও।
রাস্তা সরু হওয়ার কারণে সম্প্রতি গুইমারা দার্জিলিংটিলায় আগুনে ছয়টি ঘর
সম্পূর্ণই ভস্মিভূত হয়ে গেছে।খবর পেয়ে নির্দিষ্ট সময় ফায়ার সার্ভিসের
গাড়ি আসলেও রাস্তায় অবৈধ দখলদারদের ইচ্ছেমতো বাড়ী-ঘর এবং টিনের বেড়া দিয়ে
রাস্তা সংকীর্ণ করার দরূণ গাড়ি নির্দিষ্ট স্থানে পৌছাতে পারেনি।ফলে ফায়ার
সার্ভিসের গাড়ি এসেও কোনো কিছু করতে পারেনি।এঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী
অবৈধ রাস্তাখেকোদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছে।
গুইমারার মুক্তিযোদ্ধার সন্তান বিশু পালিত তার সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে লিখেন গুইমারায় একটি ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন,তার চেয়ে বেশি
প্রয়োজন জরুরি গাড়ি চলাফেরা করার জন্য রাস্তাখেকোদের কাছ থেকে রাস্তা
উদ্ধার করা।
শুধু ফায়ার সার্ভিসের গাড়িই নয়, রাস্তাখেকোদের কারণে কোনো রোগী বহনকারী
এম্বুলেন্স, কিংবা জরুরী প্রয়োজনে পুলিশের গাড়ি বা কোনো মালামালের গাড়ি
চলাচল করতে পারে না এ রাস্তা দিয়ে।এ অবস্থায় গুইমারাবাসি রাস্তাখেকোদের
কাছ থেকে রাস্তা উদ্ধারে গুইমারার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের
সহযোগীতা কামনা করেন।









