পঞ্চগড় জেলার ঐতিহ্য ও ঐতিহাসিক আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক প্রতিবছরের ন্যায় এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশ মোবারক সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বেলা ১১ টায় বার আউলিয়া মাজার শরীফ প্রাঙ্গণে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভাপতিত্ব করেন। সুশৃঙ্খল পরিবেশে ওরশ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা নুরল ইসলাম হেলাল, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তারিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রউফ, ইউপি সদস্য আব্দুল হান্নান, খাদেম সৈয়দ মোমিন আলী শাহ্, উপজেলা মডেল মসজিদের খতিব মোঃ আইনুল ইসলাম, ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান দবিরুল ইসলাম , হিদ্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও আটোয়ারী বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, ঐতিহ্যবাহী বার আউলিয়া মাজার ওরশ মোবারক বৈশাখের শেষ বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রীঃ, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে লাখো লাখো লোকের সমাগম হবে। এখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ওই দিন মাজার এলাকা সি সি ক্যামেরার আওতায় থাকবে। তিনি স্থানীয় খাদেম পরিবারের সদস্য সহ সবার সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধিজন, খাদেম পরিবারের লোকজনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









