৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২৬, ১৯:৩৬ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জোন সদর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় পাহাড়ি অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।
সভায় বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা জামায়াতের আমির মোঃ মনিরুজ্জামান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মোকতাদের হোসেন।
বক্তারা, তাদের বক্তব্যে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধ, জরাজীর্ণ সড়ক সংস্কার, খালপাড় এলাকায় সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার রোধ, বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, খুন-গুম-অপহরণ দমন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং পার্বত্য অঞ্চলের মানুষের মানবাধিকার সুরক্ষা।
সভায় অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় পাহাড়ি অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET