পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।দরিদ্র পাহাড়ী-বাঙ্গালী মানুষের চিকিৎসা সেবা ও পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছেন ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
বুধবার(৪ডিসেম্বর)গুইমারা রিজিয়ন সদর দপ্তরে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার মোহাম্মদ শাহরিয়ার জামান।এই সময় মোঃ মাহাবুব আলম (অবসর প্রাপ্ত সেনা সদস্য)মেয়ের চিকিৎসার জন্য বিশ হাজার টাকা।মাটিরাঙ্গা তাইন্দং বাসিন্দা মোঃ আব্দুল মালেক(হিল আনসার সদস্য) বাচ্চার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা। গুইমারার মোঃ নুরউদ্দিনের ছেলের শিক্ষার খরচের জন্য দুই-হাজার পাঁচশত টাকা প্রদান করেন।এছাড়া হাজীপাড়া জামে মসজিদের জন্য পাঁচ-হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।এতে গুইমারা রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বী, জিএসও টু মেজর মইনুল আলম, মেজর মোহাম্মদ রকিবুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকতাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন প্রতিটি জোনে সেনা সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও হতদরিদ্র পরিবাকে আর্থিক সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়াও গুইমারা রিজিয়ন সিএমএইচ এর মাধ্যমে সার্বক্ষনিক জরুরী চিকিৎসা সেবা প্রদান,চিকিৎসা ক্যাম্প/চিকিৎসা শিবিরের মাধম্যে সাধারণ মানুষকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে জানিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলেও আশ্বস্থ করেন তিনি।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









