১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠক




গোলাপগঞ্জের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠক

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৫, ২০:৫১ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-নিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু দেশের প্রতিটি সংকটময় মূহুর্তে জিয়া পরিবার ছিল অতন্দ্র প্রহরী। বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছে। দেশ যখনই সংকটে পড়ে বিএনপির নেতাকর্মীরা তখনই ঝাপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধ ও বন্যাসহ প্রতিটি দুর্যোগে বিএনপি জনগনের পাশে ছিল।

তামিম ইয়াহয়া বলেন, দেশের মানুষ ১৭ বছর ছিল ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি। কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার বলতে কিছুই ছিলনা। উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। এখন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। একটি দল বলছে পিআর নির্বাচন। কিন্তু বাংলাদেশের জনগন কখনো পিআর জনগন মানবেনা। কারণ জনগন তাদের নিজে ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।

তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কালাকোনা (শেরআউলি) গ্রামে আসদ্দর আলীর বাড়িতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আছদ্দর আলী। বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদের পরিচালনায় উঠোন বৈঠকে বক্তব্য রাখেন গৌছ মিয়া, ফখরুল ইসলাম, মমজেদ আলী, আবুল কালাম, নুরুল হক, ফারুক আলী, বদরুল আলম, মাসুদ আহমদ, সাহেদ আহমদ ও সায়েম তালুকদার। বৈঠেেক শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আখলাছ মিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET