সিলেটের গোলাপগঞ্জে মাইলস্টোন কলেজের নিহতদের স্মরণে শোকসভা ও প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রদল নেতা এমএ ছায়াদ এর সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা বিএনপির কার্যালয়ে ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন নোমান উদ্দিন মুরাদ।
ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিব উদ্দিনের সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ জামাল, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ বাদল প্রমুখ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাজাহান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহনাজ আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল এর সদস্য মহসিন আহমদ, সালা উদ্দিন, নাসির উদ্দীন, কামরান আহমদ প্রমুখ।








