গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সংকটাপন্ন অবস্থার উন্নতি, পরিপূর্ণ সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কাদিপুরে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কীর্তি উল্লেখ করে নেতারা বলেন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি সুসংহতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করা সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য, সংগ্রামী অভিজ্ঞ ও জনপ্রিয় এক মহীয়সী নারী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের প্রয়োজনে আমরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করি। দেশের সকল ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণিপেশার আপামর জনতা তাঁর সুস্থতা কামনায় প্রাণ ভরে দোয়া করছেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদীন গোয়াসপুর স্টেন্ড মসজিদের খতিব হাফিজ ইয়াসিন আরাফাত জালালী। বেগম জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠানে আসা হাজার হাজার নেতাকর্মীর কান্না জড়িত কন্ঠের আমিন আমিন ধ্বনি এ-সময় এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
৪নং ওয়ার্ড বিএনপি নেতা আকিল আহমদ উনু মিয়ার সভাপতিত্বে সুব্রত দাসের স্বাগত বক্তব্যে মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আমিন উদ্দিন।
হাফিজ মুসার কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে ৪নং বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এমএ আশিক, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, রোহেল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল ইসলাম গেদা, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহিন আহমদ, স্বপন আহমদ, কাজি বেলাল, মুক্তার আলী, সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল নেতা বদরুল আলম, ঢাকাদক্ষিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মারজান আহমদ, কুশিয়ারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাছিত প্রমুখ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, কাজি বেলাল আহমদ. হাবিব আহমদ, শাহজান আহমদ, সালাহ উদ্দিন, মুক্তার আলী, দুলাল আহমদ, জাসাসের সহসভাপতি সহসভাপতি মিনহাজ, শ্রমিক দলের হাফিজ উদ্দিন আহমেদ, সহসভাপতি সেলিম আহমদ, আব্দুল, সাধারণ সম্পাদ খয়রুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, উসমান প্রমুখ।








