, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে পিতা পর মারা গেলেন মা মিনারা বেগম




গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে পিতা পর মারা গেলেন মা মিনারা বেগম

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ২০:৫৬ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ছেলের দায়ের কোপে পিতা পর মারা গেলেন মা মিনারা বেগম (৪৫)। ৫ এপ্রিল রোববার অসুস্থাবস্থায় মিনারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মিনারা বেগমও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

এ ঘটনায় পুলিশ ছেলে রাহেল আহমদকে বড়লেখা উপজেলার বর্নি গ্রামের সৎপুর গ্রামের তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এখনোও কারাগারে।

জানা যায়, গত ২৭মার্চ শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাইর ছেলে রাহেল আহমদ (৩৫) বাড়ির গাছ কাটতে গেলে তার পিতা করিম খান ও তার মাতা মিনারা বেগম বাধা দেন। এসময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডার এক পর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল ও দা দিয়ে পিতা ও মাতার উপর হামলা করেন। ঘটনাস্থলেই পিতা করিম খান মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর কিছুটা সুস্থ হলে মিনারা বেগমকে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার হঠাৎ আবার শরীর খারাপ হয়ে গেলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছেলে রাহেল আহমদ পালিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET