, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত




গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২৬, ২২:০৮ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সরকারি এমসি একাডেমি মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাকিল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য রাজন আহমদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সহ-সভাপতি জহির রায়হান, সাবেক ফুটবলার সালাউদ্দিন আহমদ ও নাজিম আহমদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় গোলাপগঞ্জ সবুজ সংঘ একাডেমি ৩-০ গোলে দক্ষিণ সুরমা সাহার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET