১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দু’জন আটক

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৫, ১৮:০৬ | 664 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশনের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোলাপগঞ্জের আহমদ খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন স্বরস্বতী নিজগঞ্জ এলাকার আব্দুল মুকিতের ছেলে মো: সোয়িন এবং ঘোষগাঁও টিলাগাঁও এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুছ ছামাদ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দু’জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। মো. সোয়িনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। অপরদিকে আব্দুছ ছামাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশন অব্যাহত থাকবে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET