, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান




গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ২২:১১ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল মাহমুদ ফুয়াদ ৫ শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী, নগদ টাকা ও সঞ্চয়পত্র প্রদান করেন।

কাগজপত্র জটিলতা থাকায় আরও ২ শহীদ পরিবারের মধ্যে পরবর্তীতে সঞ্চয়পত্র প্রদান করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এসময় শহীদ ৭ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এদিকে গোলাপগঞ্জে রশীদ আহমদ ফান্ডেশনের উদ্যোগে বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি কলিম আহমদের সভাপতিত্বে সিলেট-৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের সাংসদ প্রার্থী তামিম ইয়াহয়া আহমদ পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাত শহীদ ও আহতদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET