৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে হত্যা মামলার আসামী ছাব্বির গ্রেফতার

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২৬, ২৩:৪২ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছাব্বির আহমদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৮ জুন) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
পুলিশ জানয়, সোমবার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাব্বির আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ছাব্বির আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিনের পুত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET