, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে ওসির পূজা মন্ডপ পরিদর্শন




গৌরনদীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে ওসির পূজা মন্ডপ পরিদর্শন

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২১, ২০:৫৯ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।

আজ (৭ অক্টোবর) সকাল থেকে উপজেলার টরকী বন্দরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ওসি আফজাল। আসন্ন শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারে উপজেলার বিভিন্ন পুজা মন্ডবে সাদা পোশাকে আইনসৃংখলা বাহিনী টহল দিবেন বলে জানান ওসি আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহমেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, কোষাধ্যক্ষ ভোলা সাহা, টরকী বন্দর রাধা গোবিন্দ মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু সমির সরকার, আওয়ামীলীগ নেতা দিদার হাওলাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য জামিল মাহমুদ, বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, সাংবাদিক বি এম মনির হোসেন, এম আর মহসিন, মোঃ মাসুদ সরদার,পংকজ কুন্ডু, অনিক সরকারসহ অন্যান্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET