২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৮:১৯ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

’’আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালি শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া তানজিন, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেল্লাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহেআলম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সদস্য মোঃ আবু ছালেক মামুন, আব্দুর রহিম প্রমুখ। শেষে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET