১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে পার্বত্য শান্তিচুক্তি পূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা




গৌরনদীতে পার্বত্য শান্তিচুক্তি পূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৯:৪৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার সকালে বরিশালের গৌরনদী বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি চুক্তির প্রণেতা মন্ত্রী পদমর্যাদায় থাকা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নিজ এলাকায় আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে সকাল ১১টায় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয় । পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলালীগের সাধারন ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামলীগের সভাপতি মনির হেসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গূহ পিকলু, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতিতে সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET